সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

বঙ্গভবনের দরবার হলে শুরু হলো রাষ্ট্রপতির শপথগ্রহণ

জাতীয় ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ০৭:৩৮ পিএম

বঙ্গভবনের দরবার হলে শুরু হলো রাষ্ট্রপতির শপথগ্রহণ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এই শপথ অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে, নির্ধারিত সময়ের আগেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে এসে উপস্থিত হন।ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ অনুষ্ঠানকে ঘিরে পুরো বঙ্গভবন এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে বঙ্গভবনের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের প্রবেশপথে পরিচয়পত্র যাচাই করে ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানটি অত্যন্ত নিয়মমাফিক ও রাষ্ট্রীয় মর্যাদায় পরিচালনা করা হচ্ছে। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বভার গ্রহণ করবেন।