সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, অধিকার: ডা. জুবাইদা রহমান

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০১:১০ পিএম

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, অধিকার: ডা. জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত

চিকিৎসাসেবা পাওয়া কোনো বিশেষ সুবিধা বা অনুগ্রহ নয়, বরং এটি দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সহজে ও সুলভে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

সবক্ষেত্রে কার্যকর জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মনে করেন। বক্তব্যে দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই চিকিৎসক। এডিস মশাবাহিত এই রোগের বিস্তার রুখতে সরকারি ব্যবস্থার পাশাপাশি ব্যক্তিপর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, চিকিৎসকদের দক্ষতা ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশের স্বাস্থ্যব্যবস্থায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে। প্রযুক্তি ও মেধার সমন্বয় ঘটিয়ে একটি আধুনিক ও গণমুখী চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি। ডা. জুবাইদা রহমান স্পষ্ট করেন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ছাড়া স্বাস্থ্য খাতের কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব নয়।