সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৭:৩৩ পিএম
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জার্মানির একটি সংসদীয় প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে দুই দেশের সংসদীয় কার্যক্রম ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সংসদীয় গণতন্ত্র ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এই আলোচনা অনুষ্ঠিত হয়। জার্মানির ফেডারেল পার্লামেন্ট বুন্দেসটাগের সদস্য নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে দেশটির আইনপ্রণেতারা অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন বুন্দেসটাগ সদস্য গেরোল্ড ওটেন, জোহান সাথফ এবং উলে শাউস। এ ছাড়া প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বৈঠকে অংশ নেন।
সাক্ষাতকালে উভয় দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুসংহত করার বিভিন্ন দিক আলোচনায় স্থান পায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন