শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
মোদির ৭৬তম জন্মদিন

নরেন্দ্র মোদির জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১১:৩৯ পিএম

নরেন্দ্র মোদির জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

তারেক রহমান ও নরেন্দ্র মোদি ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রীকে এই আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সরকারপ্রধানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। বার্তায় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনে জানাই অনেক অনেক শুভকামনা। 

ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার সঙ্গে সবসময় সুস্বাস্থ্য ও উদ্যম বজায় থাকুক—এই কামনা করি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং তিনি টানা তৃতীয় মেয়াদে ভারতের সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন।