শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
কূটনৈতিক শুভেচ্ছা বার্তা

তারেক রহমানের শুভেচ্ছাবার্তার জবাব দিলেন নরেন্দ্র মোদি

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১০:০৭ এএম

তারেক রহমানের শুভেচ্ছাবার্তার জবাব দিলেন নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি ও তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এই আন্তরিক শুভেচ্ছাবার্তার জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই বার্তা বিনিময় অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে মোদিকে শুভেচ্ছা জানান তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক শুভকামনা প্রকাশ করেন। 

একই সঙ্গে ভারতের জনগণের কল্যাণে মোদির অব্যাহত সেবামুখী ভূমিকার প্রশংসা করেন এবং তার সার্বিক সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উচ্চ মনোবল কামনা করেন। তারেক রহমানের এই বার্তার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।