শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

শ্রমিক জনতার দলের আত্মপ্রকাশ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৪০ পিএম

শ্রমিক জনতার দলের আত্মপ্রকাশ

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

শ্রমজীবী মানুষের অধিকার, সামাজিক মর্যাদা ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে জনতার দলের সহযোগী সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে শ্রমিক জনতার দল। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে মো. আব্দুল বারিককে সভাপতি এবং রিয়া পারভিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. রনি।শ্রমিক শ্রেণির রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে এই উদ্যোগ। অনুষ্ঠানে জনতার দলের শীর্ষ নেতৃত্ব অংশ নিয়ে দেশের সামগ্রিক রাজনীতি ও অর্থনীতিতে শ্রমিক শ্রেণির অধিকার সুরক্ষার ওপর জোর দেন। 

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) জাকির হোসেন এবং মহাসচিব মো. আজম খান উপস্থিত থেকে বক্তব্য দেন। তারা উল্লেখ করেন, বাংলাদেশের শ্রমজীবী সমাজ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার এবং তাদের রাজনৈতিক প্রভাব সীমিত।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিক সমাজকে বিচ্ছিন্ন বা বিভক্ত রাখা নয়, বরং জাতীয় স্বার্থে তাদের ঐক্যবদ্ধ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। শ্রমিকদের কারও ওপর নির্ভরশীল করে রাখার বদলে নিজেদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন ও স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। কর্মক্ষেত্রে সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা ও শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক বিস্তার ঘটানোর প্রত্যয় ব্যক্ত করে কমিটি ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।