মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,
নাগরিক সেবা

সুশাসন নিশ্চিতে নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনের আহ্বান

জাতীয় ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৩:০৫ পিএম

সুশাসন নিশ্চিতে নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনের আহ্বান

‘নির্ভুল নিবন্ধন নিশ্চিত হবে সুশাসন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার পালিত হচ্ছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে আরও যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব ফারাহ শাম্মী। এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ড. মিখাইল ক্রেজা ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপ।

আলোচনা সভায় নাগরিক সেবা নিশ্চিত করতে নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনের অপরিহার্যতা এবং সঠিক তথ্য সংরক্ষণের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বক্তারা একমত পোষণ করেন যে, সঠিক ও নির্ভুল নিবন্ধনের মাধ্যমেই দেশে দীর্ঘমেয়াদি সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে যৌথভাবে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ই-গভর্ন্যান্স এজেন্সি, ব্রিটিশ কাউন্সিল, মন্ত্রিপরিষদ বিভাগ, আইসিটি বিভাগ এবং ইউনিসেফ।