নভেম্বর ৭, ২০২৬, ১১:৪৭ এএম
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে তিনি যোগ দেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল দেশের সশস্ত্র বাহিনী এবং দিকনির্দেশনা প্রদান করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আয়োজনের বিশেষ অংশে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের তিন হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের পাঁচশত সদস্য চমৎকার প্রদর্শনীতে অংশ নেন।
স্টেডিয়ামের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।
এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যগণ, সরকারের বিভিন্ন পদমর্যাদার উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি কূটনীতিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন