বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন মহানগর ও উপজেলায় সতর্কতা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৯:৪৫ পিএম

চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন মহানগর ও উপজেলায় সতর্কতা

নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে এই সদস্যদের মোতায়েন শুরু হয়। এর মধ্যে ছয় প্লাটুন সদস্য চট্টগ্রাম মহানগরে এবং বাকি ছয় প্লাটুন জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করবেন।

মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মোতায়েনকৃত সদস্যদের বণ্টন মহানগর ও উপজেলা পর্যায়ে সমানভাবে ভাগ করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে বিজিবি সদস্যরা মাঠে কাজ করবেন।