বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

রকিবুল হাসান মুন্না

আগস্ট ২২, ২০২৫, ১১:১১ পিএম

বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

ছবি-দিনাজপুর টিভি

জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল বুধবার (২০ আগস্ট) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে শহিদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিকেলে বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন শহিদ আবু সাঈদ চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শহিদ আবু সাঈদের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "শহিদ আবু সাঈদ শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন একটি আদর্শের নাম। তাঁর আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।" তিনি নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত ১,৪৯০ মিটার দীর্ঘ 'মওলানা ভাসানী সেতু' উদ্বোধন করেন। পরে তিনি রংপুর জেলা স্টেডিয়ামে 'জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল ম্যাচেও যোগ দেন।