রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাজনৈতিক ঐক্য থাকলে ফেব্রুয়ারিতেই নির্বাচন’: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৯:৩৯ এএম

রাজনৈতিক ঐক্য থাকলে ফেব্রুয়ারিতেই নির্বাচন’: ধর্ম উপদেষ্টা

ছবি - সংগৃহীত

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ‘সব রাজনৈতিক দল একমত থাকলে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে কোনো বাধা থাকবে না।

নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।’শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরত মাহফিলের ১৬তম দিনের ধর্মীয় আলোচনায় তিনি এসব কথা বলেন।

আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে, তারা দেশপ্রেমিক নয়। তিনি বাংলাদেশকে ‘খোলাফায়ে রাশেদীনের শাসনের আদলে’ সাজানোর কথা বলেন, যাতে দেশে কোনো বৈষম্য নয়, কেবল শান্তি বিরাজ করে।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জিহাদির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সরওয়ার আলম এবং সীরাত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।