সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৬:১৪ পিএম
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮২ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৬৬৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৮ জন, বরিশাল বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ১৮২ জনের মধ্যে ৯৩ জন পুরুষ এবং ৮৯ জন নারী।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল সর্বোচ্চ, ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছিল গত রোববার (২১ সেপ্টেম্বর), যখন ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন