সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গাজামুখী ত্রাণবাহী জাহাজ নিয়ে যা বললেন আজহারি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০৫:২৮ পিএম

গাজামুখী ত্রাণবাহী জাহাজ নিয়ে যা বললেন আজহারি

ছবি - সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে মানবিক সহায়তা নিয়ে যাওয়া ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ায় দখলদার ইসরায়েলের ন্যক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জাহাজগুলোর নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

অন্যদিকে, এই অমানবিক পরিস্থিতিতে গাজামুখী ত্রাণবাহী জাহাজগুলো নিয়ে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। আজ দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে এই প্রার্থনা জানান।ত্রাণবাহী জাহাজ আটকের খবরে স্কলার মিজানুর রহমান আজহারি ব্যথিত হয়েছেন।

তিনি একটি জলযান হলেও যেন গাজার উপকূলে ভিড়তে পারে, সেই বিষয়ে প্রার্থনা করেছেন।আজহারি বলেন:প্রভু হে! একটি জলযান হলেও তুমি সৈকতে ভিড়তে দাও। অভুক্ত ভাইবোনেরা অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছে।"অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ৭০ হাজার নিরীহ মানুষ শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

হামলার অভিযোগ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: গোলাম পরওয়ার অভিযোগ করেন, ইসরায়েল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ১৩টি ত্রাণবাহী নৌযান এবং বহু মানবাধিকার কর্মীকে আটক করেছে। অথচ এই নৌযানগুলো গাজাবাসীর জন্য খাদ্য, পানি ও ওষুধ বহন করছিল। তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানবিক সহায়তা গন্তব্যে পৌঁছাতে কাউকে বিরত রাখা যায় না, কিন্তু ইসরায়েল তা করে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের এই কর্মকাণ্ডকে 'সন্ত্রাসী হামলা' আখ্যা দিয়েছে।জাতিগত নিধনের অভিযোগ: জামায়াত সেক্রেটারি জেনারেলের মতে, দখলদার ইসরায়েল ফিলিস্তিনে জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে এবং আন্তর্জাতিক পানিসীমায় ত্রাণবাহী জাহাজে বাধা দিয়ে তারা চরম অপরাধ করেছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, ক্ষুধার্ত গাজাবাসীর প্রাণ বাঁচাতে ত্রাণবাহী জাহাজগুলো যেন নিরাপদে গাজায় পৌঁছতে পারে, সেজন্য ইসরায়েলের ওপর অবিলম্বে চাপ সৃষ্টি করতে হবে। একইসাথে আটক মানবাধিকার কর্মীদের নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।