রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ,পররাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৫, ১০:৫৮ পিএম

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ,পররাষ্ট্র উপদেষ্টা

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কর্তৃক ভারতের সঙ্গে ১০টি চুক্তি ও প্রকল্প ‘বাতিলের’ তালিকা ফেসবুকে প্রকাশের পর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।সোমবার (২০ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আজ এ বিষয়ে আমি কোনো কথা বলব না।”

এর আগে, গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘জনগণের দাবির মুখে রাষ্ট্রীয় স্বার্থে ভারতের সাথে বাতিলকৃত ১০টি চুক্তি ও প্রকল্প’ শিরোনামে একটি ফটোকার্ড শেয়ার করেন।সেই তালিকায় ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা) এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে টাগ বোট চুক্তিসহ মোট ১০টি প্রকল্পের নাম উল্লেখ করা হয়।

একজন উপদেষ্টার পক্ষ থেকে এমন একটি বড় কূটনৈতিক সিদ্ধান্তের ঘোষণা আসার পর, এ বিষয়ে খোদ পররাষ্ট্র উপদেষ্টার ‘মন্তব্য করতে রাজি না হওয়া’য় সরকারের মধ্যে সমন্বয়হীনতার গুঞ্জন উঠেছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।