বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

গণতন্ত্রের উত্তরণ নির্বাচনের ওপর নির্ভর করছে: সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১২:১৯ পিএম

গণতন্ত্রের উত্তরণ নির্বাচনের ওপর নির্ভর করছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং এই পরিস্থিতি থেকে গণতন্ত্রের উত্তরণ আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে।

সোমবার (০৩ নভেম্বর) সকালে জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে যারা ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন, তাদের ভোট প্রদানের সুবিধার্থে পোস্টাল ব্যালটের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপটি আগামী ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।