রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কেন বাংলাদেশে আসা হচ্ছে না ডা. জাকির নায়েকের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ১২:০৬ পিএম

কেন বাংলাদেশে আসা হচ্ছে না ডা. জাকির নায়েকের

নির্বাচনের আগে জনসমাগম নিয়ন্ত্রণের সুযোগ নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিশিষ্ট ইসলামি বক্তা ভারতীয় বংশোদ্ভূত ডা. জাকির নায়েকের ২৮ ও ২৯ নভেম্বর ঢাকা সফর আপাতত হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে বাংলাদেশে আসার অনুমতি দেয়নি।গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাকির নায়েক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগম হবে। বিপুল এই জনসমাগম নিয়ন্ত্রণে আনতে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। কিন্তু বর্তমান সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই নির্বাচনমুখী কাজে ব্যস্ত থাকায় এই মুহূর্তে এত সংখ্যক সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই।সভায় সিদ্ধান্ত হয়েছে, জাতীয় নির্বাচনের পর ডা. জাকির নায়েক ঢাকায় আসতে পারেন।

তবে নির্বাচনের আগে তাকে কোনোভাবেই অনুমতি দেওয়া হবে না।উল্লেখ্য, ২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত। এরপর তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন।