শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ধানের শীষের ভোটে কেউ যেন হাত দিতে না পারে: শামা ওবায়েদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ১১:৫৭ পিএম

ধানের শীষের ভোটে কেউ যেন হাত দিতে না পারে: শামা ওবায়েদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, "এই আসনে ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে সেদিকে দলীয় সকল নেতা-কর্মীদের খেয়াল রাখতে হবে।"

রবিবার (৯ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আসাদ মাতুব্বরের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। তিনি ফরিদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিনন্দন জানান।

তবে তিনি স্বৈরাচার আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী ছিলেন, তাদের উন্নয়নের কথা বলা নিয়ে প্রশ্ন তোলেন।ঐক্যবদ্ধতা: তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা নাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।"উন্নয়নের প্রতিশ্রুতি: তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে এবং তিনি যদি সংসদে যেতে পারেন, তাহলে সালথায় অনেক উন্নয়ন করা হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সুযোগের সদ্ব্যবহার: বিএনপির এই নেত্রী বলেন, স্বৈরাচার পতনের পর এখন একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ এসেছে। এখন সবাই যার যার নিজের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে।তিনি আরও বলেন, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে যারা দলের সঙ্গে বেইমানি করেন নাই, দল তাদের কথা মনে রাখবে।