মোঃ আব্দুর রাজ্জাক
নভেম্বর ১৮, ২০২৫, ০৬:৫৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া সদর আসনে প্রার্থী হয়েছেন। দিনাজপুরের কন্যা হিসেবে আমরা গর্ববোধ করি। আগামী নির্বাচনে শুধু ধানের শীষ মার্কায় সীল মেরে সর্বোচ্চ ভোটের মাধ্যমে যেন তাকে আবারো ক্ষমতায় নিয়ে যেতে পারি।
তাই ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার সাথেই থাকুন।তিনি বলেন, "একটি দল ঘরে ঘরে গিয়ে ভোট চাইছে আর বলছে এই মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে।
আমরা জানি ইসলামের আলোকে কীভাবে জান্নাতে যাওয়া যায়। তাই অহেতুক এই ধরণের কথা শোনা যাবে না।" এই অভিমত ব্যক্ত করে তিনি আবারও ধানের শীষের সাথে থাকার আহ্বান জানান।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দেশনেত্রী খালেদা জিয়ার ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচার-প্রচারণার উদ্বোধনশেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির এই নেতা এসব কথা বলেন।এর আগে ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-০৩ আসনে খালেদা জিয়ার পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
এসময় পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী। আরও উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলু, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কোতয়ালী স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইরশাদুল প্রমুখ।