সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
তারেক রহমান

‘মায়ের স্নেহ স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা আমারও আছে’

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১১:৩৩ এএম

‘মায়ের স্নেহ স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা আমারও আছে’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মাঝে তার পাশে ফেরা নিয়ে নিজের অনুভূতি ও অবস্থান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, "এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।"

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জানান, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত। তবে তিনি আশা প্রকাশ করেন:রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই, স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্‌বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।"তারেক রহমান তার পোস্টে নিশ্চিত করেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

তিনি বলেন, তার রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন।এছাড়াও, তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত্র সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে তারেক রহমান গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।