রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৩:৩৭ পিএম

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি বলেন, "আল্লাহ যেন ওই জিনিসটা (শেখ হাসিনার ফাঁসি) বেগম খালেদা জিয়াকে দেখায়, যার কারণে তার আজকে এই পরিণতি হয়েছে।"

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ খালেদা জিয়ার অসুস্থতার জন্য সাবেক আওয়ামী লীগ সরকারকেই দায়ী করেন। তিনি বলেন:বেগম খালেদা জিয়াকে জেলে সঠিক চিকিৎসা নিতে দেয়নি।

যদি কোনো ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন, তখন তাকে হয়রানি করা হতো। এভাবে ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি ঘটে।"তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, "দল-মত নির্বিশেষে দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন তিনি দেখতে পান—আপনার সবাই তার জন্য দোয়া করবেন।"রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া, কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা রয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।এছাড়াও, শুক্রবার (২৮ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"