সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে হাসপাতালে বিএনপি নেতাদের ভিড়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০১:১২ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে হাসপাতালে বিএনপি নেতাদের ভিড়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আজ রোববার খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। তবে সংক্রমণ ঝুঁকির কারণে কাউকেই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

খালেদা জিয়ার স্বাস্থ্যত খোঁজ নিতে এভারকেয়ারে আসেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

তিনি সাংবাদিকদের বলেন, "আপডেট আমি বলতে পারবো না। এই সম্পর্কে ডাক্তাররা রয়েছেন, তারা বলতে পারবেন। আমি আসছিলাম এখানে দেখা করার জন্য। সবাই দোয়া করি, আপনারা দোয়া করবেন—দলের তরফ থেকেও দোয়া চাওয়া হয়েছে। যাতে সুস্থ করে উনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

মানিকগঞ্জের সিংড়া থেকে এসেছিলেন সিংড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি ফিরে আসুক—এটাই আমাদের চাওয়া।"এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।