ডিসেম্বর ১, ২০২৫, ০৪:২৩ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার গণমাধ্যমে তিনি বলেন,ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে ধরনের সংবাদ প্রচারিত হচ্ছে, সেগুলো সঠিক নয়।এসব নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।
তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও একই কথা জানিয়েছেন। তিনি বলেন:এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। কে কী বললো—এতে বিভ্রান্ত হবেন না।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে ম্যাডামের সেবায় নিয়োজিত আছেন এবং তার নিয়মিত চিকিৎসা চলছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন