সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ডা. জাহিদ ছাড়া অন্য কারও বক্তব্য প্রকাশ না করার অনুরোধ জানাল বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৭:০৮ পিএম

ডা. জাহিদ ছাড়া অন্য কারও বক্তব্য প্রকাশ না করার অনুরোধ জানাল বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সংবাদ প্রকাশে সতর্কতা জারি করেছে দলটির মিডিয়া সেল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া।

অন্য কোনো সূত্র বা কারও বক্তব্য ব্যবহার করে সংবাদ প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।আজ সোমবার (১ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ কোনো সূত্র বা কারও বক্তব্য ব্যবহার করবেন না।

কোনো বিষয়ে সিদ্ধান্ত হলে তা তাৎক্ষণিকভাবে জানানো হবে।উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার দুপুরে জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

অন্যদিকে, তার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।