ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:০৬ পিএম
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাসানী জনকল্যাণ পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই প্রার্থীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন,কাল (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা হয়েছে, আর আজকেই একজন প্রার্থীকে গুলি করা হয়েছে।
আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে, নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে।”মির্জা ফখরুল বলেন, কিছুদিন আগে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর ওপর গুলি করা হয়েছে, আর আজ ইনকিলাব মঞ্চের প্রার্থীর ওপর গুলি চালানো হলো। তিনি বলেন, “আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন,অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং নির্বাচন যেন সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আমরা মনে করি যে এটা চক্রান্তের অংশ। এটাকে এখনই বন্ধ করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই।”এই ঘটনার প্রতিবাদে দলের কর্মসূচির কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, "ইতোমধ্যেই আমাদের পার্টির চেয়ারম্যান আগামীকাল (শনিবার) এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছেন।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন