বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এভারকেয়ার থেকে বেরিয়ে হাদির শারীরিক অবস্থা জানালেন তাসনিম জারা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ১১:৪৫ পিএম

এভারকেয়ার থেকে বেরিয়ে হাদির শারীরিক অবস্থা জানালেন তাসনিম জারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন (ক্রিটিক্যাল) হলেও তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো (অর্গান) কাজ করছে। তার মাথায় একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে, আর কোনো অপারেশন করার প্রয়োজন হবে না।

হাসপাতালের বোর্ড বিস্তারিত তথ্য জানাবে।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা এই তথ্য জানান।

তিনি এই পরিস্থিতিতে হাসপাতালে ভিড় না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রশাসনের কঠোর সমালোচনা করে ডা. তাসনিম জারা বলেন।

,আজকের ঘটনার দায়ভার প্রশাসনকে নিতে হবে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এটাও প্রশাসনের ব্যর্থতা। তাদেরকেই এর জবাবদিহিতা করতে হবে।"তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।