ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:০৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করার ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সিইসি’র বক্তব্যকে 'আহত করার মতো' বলে মন্তব্য করেছেন।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, "আন্দোলন ও বিপ্লবের প্রতীক, বিপ্লবীদের মুখপাত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
এই কাপুরুষোচিত আক্রমণে গোটা দেশবাসী ব্যথিত হলেও, সিইসি'র বক্তব্য তাদের আহত করেছে।তিনি সিইসিকে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলেন:আপনার এই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। যাদের মনে এই বক্তব্য দিয়ে দু:খ সৃষ্টি করেছেন—এই দু:খ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে যে, স্পর্শকাতর যে জায়গায় আপনি দায়িত্ব পালন করছেন, তার জন্য আপনি উপযুক্ত।তিনি আরও বলেন, সিইসি যেন দেরি না করে তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন।ডা. শফিকুর রহমান ওসমান হাদির ব্যাপারে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানালেও সতর্ক করে বলেন, "আমরা এটাও চাই না যে, তরুণরা মৃত্যুর দুয়ারে চলে যাওয়ার পর সরকার নড়েচড়ে বসবে।
দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন:আজ অনেকের পদত্যাগ দাবি উঠেছে, আমরা বলবো, পদত্যাগ নয়, দায়িত্ব পালনের যোগ্য—এটাও আপনারা প্রমাণ করুন। প্রমাণ করতে ব্যর্থ হলে মনে রাখবেন—৫ আগস্ট বারবার ফিরে আসবে।"তিনি বলেন, তরুণ ও বিপ্লবীরা টার্গেট হলেও, দুষ্কৃতিকারীদের প্রত্যেকটি বুলেটের আঘাত এ জাতিকে নতুন করে প্রাণ দেবে।জামায়াত আমির বলেন, তারা বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছেন, কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।
তিনি জাতিকে বিভক্ত দেখতে চান না এবং বাইরে থেকে এসে কেউ খবরদারি করুক, সেটাও বরদাশত করবেন না।তিনি বলেন, তাদের কাম্য হলো—"একটি ঐক্যবদ্ধ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বিভক্ত নয়, ঐক্য। হিংসা নয়, ভালবাসা। দুর্নীতি নয়, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা। অবিচার নয়, সবার জন্য সুবিচার। বেকারত্ব নয়, হাতে হাতে কাজ—এই নিয়েই আমরা প্রিয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।"আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন