রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে ছাত্রদলের শোভাযাত্রা ও পথসমাবেশ

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৪৩ পিএম

বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে ছাত্রদলের শোভাযাত্রা ও পথসমাবেশ

ছবি-দিনাজপুর টিভি

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড়ে বিজয় শোভাযাত্রা ও পথসমাবেশের আয়োজন করেছে। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জজকোর্ট চত্বর থেকে এই শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসমাবেশের মাধ্যমে শেষ হয়।পথসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

তিনি প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের একটি লেখার উদ্ধৃতি দিয়ে বলেন, "স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের মানুষ এই কথাটি প্রতিনিয়ত অনুধাবন করেছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এক ও অভিন্ন। স্বাধীনতার বিরুদ্ধে, এই বিজয়ের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ক্রমবর্ধমান।তিনি সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানান এবং বলেন, "আমাদের শিশুদের স্বপ্ন দেখার এবং শৈশবের অঙ্গীকার যেদিন পূরণ হবে, সেদিনই স্বাধীনতা ফলপ্রসূ হবে।

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, লেখক ও গবেষক নওফেল জমির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী।