ডিসেম্বর ২৬, ২০২৫, ১০:২৪ এএম
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকারদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত (রেজুলেশন) পাস হয়েছে বলে জানা গেছে।এনসিপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে—এটি আগে থেকেই নিশ্চিত ছিল।
তবে তারা বিএনপির সঙ্গে যাবে নাকি জামায়াতের, তা নিয়ে জনমনে প্রশ্ন ছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, জামায়াতের সঙ্গেই তাদের নির্বাচনি জোট প্রায় চূড়ান্ত।
এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক জানিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট করার বিষয়ে আমাদের দলে রেজুলেশন পাস হয়েছে। সভাপতি ও সেক্রেটারিকে এ বিষয়ে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে।জোট চূড়ান্ত হলেও আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে চলছে মনস্তাত্ত্বিক লড়াই।এনসিপির দাবি তারা অন্তত ৫০টির বেশি আসন প্রত্যাশা করছে।জামায়াতের অবস্থান জামায়াত নেতারা বলছেন, আসন ছাড়ের ক্ষেত্রে জনমত জরিপকে গুরুত্ব দেওয়া হবে। তারা এমন কোনো আসন মিত্রদের ছাড়বে না যেখানে পরাজয়ের সম্ভাবনা আছে।
কেবল যে আসনগুলোতে এনসিপির প্রার্থীর জয় নিশ্চিত, সেখানেই ছাড় দেওয়া হবে।৮ দলের জোটে নতুন সমীকরণজামায়াত সংশ্লিষ্ট বর্তমান আটটি দলের নির্বাচনি সমঝোতা প্রক্রিয়ার মধ্যে এনসিপির অন্তর্ভুক্তি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। যেহেতু আগে থেকেই আটটি দল আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করছিল, এখন এনসিপিকে আসন ছাড়তে হলে সবার কোটা থেকেই কিছুটা করে ছাড় দিতে হবে।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, “আট দলের সঙ্গে এনসিপিও আসতে চাচ্ছে বলে শুনেছি। দলটির অন্য একজন নেতা জানান, জুলাইযোদ্ধাদের দল হিসেবে এনসিপি এলে সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে ছাড় দিতে হবে।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এনসিপির সঙ্গে আলোচনার সত্যতা নিশ্চিত করে জানান, আরও অন্তত ডজনখানেক দল তাদের সঙ্গে জোটবদ্ধ হতে যোগাযোগ রক্ষা করছে। আগামী কয়েকদিনের মধ্যেই আসন সমঝোতার একটি চূড়ান্ত রূপরেখা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন