ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:১৫ পিএম
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বিশেষ শোক বইয়ে স্বাক্ষর করেছেন গণঅধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন।
গণঅধিকার পরিষদের পক্ষে দলটির সভাপতি নুরুল হক নুর শোক বইয়ে তাঁর শোকবার্তা লিপিবদ্ধ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন।
যিনি নিজেও শোক বইয়ে স্বাক্ষর করেন। তাঁরা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর দীর্ঘ সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
শোক বইয়ে স্বাক্ষর শেষে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া জানাজা ও দাফন উপলক্ষে আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন