জানুয়ারি ৪, ২০২৬, ১০:২১ পিএম
পটুয়াখালীর বাউফল উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বগা সেতু’র কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবিরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও পটুয়াখালী-২ আসনের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ৩টার দিকে রাজধানীর সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বগা সেতুর বর্তমান অবস্থা এবং বাউফলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে ড. শফিকুল ইসলাম মাসুদ উপদেষ্টার কাছে বগা সেতুর গুরুত্ব তুলে ধরে বলেন।
এই সেতুটি কেবল একটি অবকাঠামো নয়, এটি বাউফলসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের অর্থনৈতিক লাইফলাইন। সেতুটির উন্নয়ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ও বৈপ্লবিক পরিবর্তন আসবে।সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফয়জুল কবির বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে শোনেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, জনগুরুত্বপূর্ণ সেতু ও সড়ক উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক।
সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে বগা সেতুর কাজ শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।নির্বাচনের আগে পটুয়াখালী-২ আসনের প্রার্থীর এই তৎপরতা স্থানীয় রাজনীতি ও উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন