জানুয়ারি ১৩, ২০২৬, ১১:৫৯ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে জানা গেছে, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপর্ণ আলোচনা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য `অত্যন্ত গুরুত্বপূর্ণ` উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়েছে।নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জার্মানির কারিগরি ও কূটনৈতিক সহায়তা।গণতন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ।মানবাধিকার ও উন্নয়ন নারী সমাজের অধিকার সুরক্ষা ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি।
বাণিজ্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি।বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও বেগবান হবে।এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন