রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:২৮ পিএম

জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নির্বাচনি রাজনীতির ময়দানে এক বড় ধরনের পটপরিবর্তন ঘটেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

দলীয় সূত্রে জানা গেছে, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান এবং মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক প্রভাবশালী নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে এই বিশাল কর্মীদল জামায়াতে যোগদান করেন। 

যোগদানকারী নেতারা জানান, জামায়াতের আদর্শিক রাজনীতি এবং বর্তমান প্রেক্ষাপটে তাদের দেশপ্রেমিক ভূমিকার প্রতি আস্থা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই গণযোগদান জামালপুর-১ আসনের নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, "মানুষ এখন প্রকৃত পরিবর্তন চায়। আমাদের আদর্শের পতাকাতলে যারা আসছেন, তাদের নিয়ে আমরা একটি সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক এবং পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিনসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। বক্তারা আশা প্রকাশ করেন, এই নতুন শক্তি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভে সহায়ক ভূমিকা পালন করবে।