রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিদেশি দালালদের চিহ্নিত করতে হবে: কর্নেল অলি আহমদ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৫:২৯ পিএম

বিদেশি দালালদের চিহ্নিত করতে হবে: কর্নেল অলি আহমদ

এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম

দেশে অবস্থিত বিদেশি দালালদের দ্রুত চিহ্নিত করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম। শনিবার (১৬ মে) রাজশাহীতে আয়োজিত এক কর্মসূচীতে তিনি এই মন্তব্য করেন। এটি মূলত জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি বিভাগীয় সমাবেশ ছিল এবং সেখানে তিনি অন্যতম প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

বক্তব্যে তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন।কর্নেল অলি আহমদ সরাসরি অভিযোগ করে বলেন, ভারত আমাদের এই বাংলাদেশকে নতুন করে অশান্ত করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে। 

এই চক্রান্ত দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তিনি আরও বলেন, আমাদের এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হবে এখানে শুভেন্দুর কোনো চর বা এজেন্ট সক্রিয় আছে কিনা।

রাজশাহীর এই বিভাগীয় সমাবেশে জোটের শরিক দলগুলোর স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ রাজনীতিতে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করার আহ্বান জানানো হয়।