শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

অলি আহমেদ সাহেবের মতো লোক মানসিকভাবে বিপর্যস্ত:ফজলুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০২:৫০ পিএম

অলি আহমেদ সাহেবের মতো লোক মানসিকভাবে বিপর্যস্ত:ফজলুর রহমান

ছবি : সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে অলি আহমদ বর্তমানে বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন। 

রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন যে যারা দল ও পক্ষ পরিবর্তন করেন, বর্তমান অবস্থানে তিনি অলি আহমদকে সেই দলেই দেখেন।জয়ের কোনো সম্ভাবনা না থাকা সত্ত্বেও তার এই প্রার্থী হওয়াকে মানসিক অস্থিরতা বলে উল্লেখ করেন ফজলুর রহমান।

সাক্ষাৎকারে তিনি বলেন যে ১১ দলীয় জোটের পক্ষে সর্বোচ্চ ভোট পাওয়ার সম্ভাবনা থাকলেও তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় অত্যন্ত কম, যা জয়ের জন্য একেবারেই অপ্রতুল। এই বাস্তব জেনেও যারা প্রার্থী হন, তাদের মানসিক অবস্থা স্বাভাবিক থাকতে পারে না বলে তিনি মন্তব্য করেন। 

একই সঙ্গে তিনি কর্নেল অলিকে আর মুক্তিযুদ্ধের চেতনার অংশ হিসেবে মনে করেন না বলেও সাফ জানিয়ে দেন।বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।