মে ২৮, ২০২৬, ১০:৪৭ পিএম
ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলেরঠাকুরগাঁও প্রতিনিধি: সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
মন্ত্রী বলেন, আমরা বড়মাঠে নামাজ পড়েছি। দেশের মানুষ ও সারাবিশ্বের মুসলমানরা আজকে ঈদুল আজহা পালন করেছেন। কোরবানি কোনো হত্যা না, এটা সত্যাগ্রহ সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা ইবাদত। আমরা এটি সবাই পালন করি।
তিনি আরও বলেন, আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এই দোয়া করি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন