শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত দক্ষিণ এশিয়ার তরুণরা: তারিকুল

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৭:১৩ পিএম

জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত দক্ষিণ এশিয়ার তরুণরা: তারিকুল

কুমিল্লায় রাজনৈতিক সভা

জুলাই বিপ্লব থেকে দক্ষিণ এশিয়ার তরুণরা অনুপ্রাণিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম। শনিবার দুপুরে কুমিল্লার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। দলটির স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

বাংলাদেশের জুলাই বিপ্লব সারা অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য একটি নতুন পথ তৈরি করেছে।তারিকুল ইসলাম দাবি করেন, এই বিপ্লবের অনুপ্রেরণায় নেপালে গণঅভ্যুত্থান ঘটেছে। 

তিনি উল্লেখ করেন, ভারতের তরুণরা ককরোজ জনতা পার্টির ব্যানারে সংগঠিত হচ্ছে। দেশটির প্রধান বিচারপতির একটি মন্তব্যের জেরে তরুণরা যেভাবে রাজনৈতিক দল গঠন করেছে, তা বাংলাদেশের জুলাই বিপ্লবের ঘটনার অনুরূপ বলে তিনি মনে করেন।ভারতের মতো বড় দেশের তরুণরা এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকারের আচরণে মনে হয় না তারা জনগণের প্রতিনিধি। শহীদ ওসমান হাদী হত্যার প্রসঙ্গ টেনে তারিকুল ইসলাম দাবি করেন, এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের আধিপত্যবাদী শক্তির হাত রয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার বিচারের নামে টালবাহানা করছে যাতে পরবর্তীতে আর কোনো সাহসের জন্ম না হয়।তরুণ প্রজন্ম এখন সব কিছু বুঝতে শিখছে।