শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দেব না: মাওলানা আব্দুল হালিম

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৪:৫৪ পিএম

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দেব না: মাওলানা আব্দুল হালিম

আলোচনা সভা।

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ব্যাংকটি ধ্বংসের পাঁয়তারা চলছে বলে অভিযোগ তার।

মাওলানা আব্দুল হালিম বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংক এস আলমের হাতে তুলে দিয়ে ইসলামী ব্যাংককে আবারও ধ্বংসের চেষ্টা করছে সরকার। ব্যাংক খাতকে রাজনীতিকরণ করা যাবে না। তিনি বলেন, ব্যবসা হালাল ও সুদ হারাম — এই মডেল প্রতিষ্ঠার জন্যই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এই ব্যাংকের ৩ কোটি গ্রাহককে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।

তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হলে তা কারও জন্যই সুখকর হবে না। ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকেরাই আন্দোলন করছে। সুন্দর বন্দোবস্ত ছাড়া ব্যাংক খাতকে অন্যকে সুবিধা দেওয়ার জন্য ব্যবহার করা গ্রাহকেরা মেনে নেবেন না।

বিশেষ অতিথির বক্তব্যে গণমাধ্যম ব্যক্তিত্ব ড. ফয়জুল হক বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে ইসলামী ব্যাংক গ্রাহকদের রক্ত ঝরছে, যা দুঃখজনক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী ব্যাংক দখলের চেষ্টা সরকারের পতনের কারণ হতে পারে।লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, এই ব্যাংক আমাদের সিদ্ধান্তেই চলবে।

নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে ও মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফরিদুল আকবর, অ্যাডভোকেট মঈন উদ্দিন, অধ্যাপক ড. আবু হানিফ খানসহ বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের প্রতিনিধিরা। তারা প্রত্যেকেই ইসলামী ব্যাংকের নিরাপত্তা ও গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।