জুলাই ২৪, ২০২৬, ০৭:৩৫ পিএম
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ সন্ধ্যায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চব্বিশ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারের পনেরো তলায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা পরিবর্তনের প্রেক্ষাপটে দলটির এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সুনির্দিষ্ট মূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে এনসিপির পরবর্তী কর্মপন্থা বা অবস্থান তুলে ধরা হতে পারে

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন