শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

নিজ বাড়িতে মানুষের অভিযোগ ও প্রত্যাশা শুনলেন:ড. মাসুদ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ১২:৪১ পিএম

নিজ বাড়িতে মানুষের অভিযোগ ও প্রত্যাশা শুনলেন:ড. মাসুদ

পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ বাড়িতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ ও প্রত্যাশার কথা শুনেছেন।বুধবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শতাধিক মানুষ তার বাসভবনে উপস্থিত হন।কেউ ব্যক্তিগত নানা সমস্যার সমাধান চান, কেউ আবার তুলে ধরেন পারিবারিক সংকট। অনেকে আবার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন এবং এলাকার বিভিন্ন অবকাঠামোগত সমস্যা নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

উপস্থিত মানুষের সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য।সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং তাদের কথা শুনে কার্যকর উদ্যোগ নেওয়াকে তিনি নিজের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন।

এই কারণে প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ে সাধারণ মানুষের জন্য সময় বরাদ্দ রাখেন তিনি।কোনো ধরনের ভেদাভেদ ছাড়াই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাছে নিজেদের কথা তুলে ধরার সুযোগ পান। প্রয়োজনীয় পরামর্শ ও আশ্বাস পেয়ে অনেকে সন্তোষ প্রকাশ করেন।জনপ্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাদের সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নে কাজ করার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।