আগস্ট ১৩, ২০২৬, ০৬:০৪ পিএম
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার পর এর স্বচ্ছতা ও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি মন্তব্য করেছেন যে এটি পরীক্ষা দেওয়ার আগেই ফলাফল জানার মতো।বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এই প্রতিক্রিয়া জানান এনসিপির এই নেতা।
পোস্টে নাসীরুদ্দীন পাটোয়ারী লেখেন, ভোট যদি কেবল আনুষ্ঠানিকতা হয়, তবে সেটি নির্বাচন নয় বরং ফলাফল ঘোষণার মহড়া মাত্র। জনগণের প্রত্যক্ষ ভোটের আগেই যদি ফলাফল নির্ধারিত হয়ে যায়, তবে সেখানে গণতন্ত্রের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি।
তার এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। এই পদের জন্য তিনি ইতোমধ্যে তার দলীয় মহাসচিব পদ এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন।দলীয় সূত্র জানিয়েছে, মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে পরবর্তীতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন