আগস্ট ১৯, ২০২৬, ০৪:০৫ পিএম
ভারতের কলকাতা এবং যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় ১০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ বুধবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানান।নিহতদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন দলটির এই শীর্ষ নেতা।
শোকবার্তায় বলা হয়, গত রাত দুইটার দিকে কলকাতার নিউমার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত নয়জন বাংলাদেশি মর্মান্তিকভাবে প্রাণ হারান এবং বেশ কয়েকজন দগ্ধ হন। চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে ভারতে গিয়ে এভাবে অগ্নিকাণ্ডে প্রাণ হারানোর ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার।
অন্যদিকে, গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া নামের চল্লিশ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হন।সবশেষে জামায়াতের পক্ষ থেকে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন