বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না মির্জা আব্বাস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ১১:১৪ এএম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসাধীন থাকায় জাতীয় সংসদের অধিবেশনে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না সংসদ সদস্য মির্জা আব্বাস। নির্বাচনে উপস্থিত থাকতে না পারার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের স্পিকারকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন তিনি।

সংসদ সচিবালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সংসদের ৩৫০টি আসনের মধ্যে একটি শূন্য থাকায় মোট ৩৪৯ জন সংসদ সদস্যের এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল। তবে একজন সংসদ সদস্যের অনুপস্থিতির ফলে কার্যত ভোটারের সংখ্যা আরও একজন কমে গেছে। 

দীর্ঘ ৩৫ বছর পর ব্যালটের মাধ্যমে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন রাষ্ট্রপ্রধান বেছে নেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে।দুপুর দুইটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে।