সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,
নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ

নয়াপল্টনে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বক্তব্য

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৭:১১ পিএম

নয়াপল্টনে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বক্তব্য

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে রাজধানীর নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যেকোনো ধরনের পরিকল্পিত অরাজকতা ও নাশকতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব আইনজীবী রুহুল কবির রিজভী। তিনি দেশের সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন। সমাবেশ থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

সমাবেশে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।