বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল: চৌহাট্টায় সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৮:৩৩ পিএম

সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল: চৌহাট্টায় সমাবেশ

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সহিংস অপতৎপরতা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত প্রদক্ষিণ করে। নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর অফিস সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে জননিরাপত্তা নিশ্চিত করা, নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।