সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:৫৯ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) এক বিবৃতিতে দলটির নেতারা এই আহ্বান জানান।দলটির যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম বলেন
এ্যানী একটি জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সম্পর্কে "অশ্লীল ও অশালীন মিথ্যা-বানোয়াট" মন্তব্য করেছেন, যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।তারা বলেন, "বিএনপি হচ্ছে স্বৈরাচারের সঙ্গী। কারণ তারা ২০১৮ সালের অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়ে সংসদে তাদের ৬ জন এমপি পাঠিয়েছিল।"
ইসলামী আন্দোলনের নেতারা দাবি করেন, বিএনপি এখন তাদের নিজেদের দোষ ঢাকতে এবং জনসমর্থনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চাইছে।তারা আরও বলেন, এ্যানীর মতো "জাতীয় চাঁদাবাজরা মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না।"
তারা অভিযোগ করেন যে, ৫ আগস্টের পর ইসলামপন্থীদের ঐক্য এবং "এক বাক্সে ভোটের প্রক্রিয়াকে" বিএনপি মেনে নিতে পারছে না। ইসলামী আন্দোলন নেতাদের মতে, নির্বাচনে বিএনপির ভরাডুবির একমাত্র বাধা হলো "ইসলামী জোট।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন