বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশব্যাপী মনিটরিং টিম গঠনের নির্দেশনা এনসিপির

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৮:৩৩ পিএম

দেশব্যাপী মনিটরিং টিম গঠনের নির্দেশনা এনসিপির

ছবি - সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানায় 'মনিটরিং টিম' গঠনের জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা সম্পর্কে জানানো হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন দলীয় ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছেন যেন তারা মনিটরিং টিম গঠন করে:

  • স্থানীয় পূজা কমিটির সাথে সমন্বয় করে।

  • পূজামণ্ডপ পরিদর্শন করে।

  • সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করে।