সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:২৪ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরকে ফোন করেন তিনি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান ডাকসুর সাবেক ভিপি নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত অবস্থায় নুর প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নেন। উন্নত চিকিৎসার জন্য তিনি গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন