সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পলিসি ও রিসার্চ উইং’ গঠন করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১১:২৫ পিএম

পলিসি ও রিসার্চ উইং’ গঠন করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা প্রণয়নের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের নীতিনির্ধারণ ও গবেষণামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এই নতুন ইউনিট গঠন করা হয়েছে বলে দলটি জানিয়েছে।শনিবার (১১ অক্টোবর) এনসিপির দপ্তর সেলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে গঠিত এই উইংয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ সাইফুল্লাহ এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশফিক উস সালেহীন।দলীয় সূত্রমতে, এই উইং দেশের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে গভীর গবেষণা পরিচালনা করবে, সরকারের জন্য নীতিগত সুপারিশ তৈরি করবে এবং দলের নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ নীতি কাঠামো প্রণয়নে প্রধান ভূমিকা পালন করবে।

এনসিপির ঘোষিত ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ ও ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করাই হবে এই উইংয়ের মূল কাজ।১৪ সদস্যের এই উইংয়ে আরও অন্তর্ভুক্ত হয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং আশরাফ উদ্দিন মাহদিসহ দলের তরুণ ও মেধাবী নেতারা।