অক্টোবর ২৩, ২০২৫, ১০:০৩ এএম
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বেলা ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে যাবেন।
জানা গেছে, এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী আসন পুনর্বিন্যাসসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল পৃথক বৈঠক করেছে। এর আগে গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন