সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কোনো সুসংবাদ পেলে যে দোয়া পড়া সুন্নত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ১১:৫৪ এএম

কোনো সুসংবাদ পেলে যে দোয়া পড়া সুন্নত

আনন্দ-সুখ কিংবা দুঃখ-কষ্ট সবই মহান আল্লাহর পক্ষ থেকে আসে। আনন্দের মুহূর্তে যেমন তাঁর প্রশংসা করা কর্তব্য, তেমনি দুঃখ-কষ্টের সময়েও তাঁর কাছে আত্মসমর্পণ করা জরুরি।

তাই এই দুই পরিস্থিতিতেই রাসুল (সা.) উম্মতকে বিশেষ কিছু দোয়া পড়ার শিক্ষা দিয়েছেন।আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো পছন্দনীয় বা আনন্দের কিছু দেখতেন, তিনি এই দোয়াটি পড়তেন:

১. আনন্দের মুহূর্তে পড়ার দোয়া

الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ

উচ্চারণ: ‘আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’।অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়।

২. অপছন্দনীয় কিছু দেখলে পড়ার দোয়া

আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন, তখন তিনি বলতেন:

الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ

উচ্চারণ: ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল।’

অর্থ: সব প্রশংসা সব অবস্থায় মহান আল্লাহর জন্য।